• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

জামায়াত কিছু ‘পোষ্য প্রাণী দিয়ে’ গালিগালাজ করাচ্ছে: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক / ৪৭ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

জামায়াতে ইসলামী অনেক বড় অকৃতজ্ঞ দল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আজ সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জামায়াত-শিবির মানুষকে মূল্যায়ন করতে পারে না। আজকে বাংলাদেশে তারা রাজনীতি করার সুযোগই পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে। আজকে বাংলাদেশে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে। অথচ এই দলটি কত বড় অকৃতজ্ঞ। তারা আজকে কিছু পোষ্য প্রাণী দিয়ে গালিগালাজ করাচ্ছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক।

তিনি আরও বলেন, তাদের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ কয়েকদিন আগে একটি বক্তব্যে বলেছেন যে, জুলাইয়ের মাস্টারমাইন্ড জামাত-শিবির। এই কথা তারা এখন দাবি করছে। অথচ বছরের পর বছর ধরে ছোট্ট মাত্র একটি তালা তাদের ওই মগবাজার কার্যালয়ে ঝুলেছিল, একজন মাস্টারমাইন্ডও যায়নি সেটি খোলার জন্য।

রাশেদ খাঁন বলেন, জুলাই মাস্টারমাইন্ড মূলত শহীদেরা। এখন এই ভুয়া জামাত-শিবির, তারা এখন নিজেদেরকে জুলাই মাস্টারমাইন্ড হিসেবে দাবি করে—প্রকৃতপক্ষে শহীদদের সাথে এক ধরনের প্রহসন করছে, শহীদদের মর্যাদাকে হানি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category