• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেয়েছে রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শুক্রবার দ্বিতীয় রাউন্ডের ৪ টি ম্যাচ সম্পন্ন হয়েছে।
নগর বিএনপি আয়োজিত টুর্নামেন্টের শুক্রবারের খেলায় জয় পেয়েছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়।

শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ বনাম রেলওয়ে পাবলিক হাই স্কুলের মধ্যকার দিনের ১ম খেলাটি গোল শূন্য ড্র হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ মিউনিসিপ্যাল স্কুলের মোহাম্মদ তারেক কে পুরস্কার তুলে দেন কোচ হায়দার কবির প্রিন্স।

সকালে ২য় ম্যাচে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ১ – ০ গোলে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ২য় জয় তুলে নেয়। গোলদাতা মোঃ ইব্রাহিম। খেলা শেষে জয়ী দলের জায়েদ হাসানের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য এম এইচ হাসান।

দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় ম্যাচে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ১ – ০ গোলে হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। গোলদাতা মোহাম্মদ জারিফ। খেলার ম্যান অব দ্যা ম্যাচ নাসিরাবাদ স্কুলের জারিফ এর হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম।

বিকালে অনুষ্ঠিত দিনের ৪র্থ ও শেষ ম্যাচে কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ৩ – ০ গোলে ভোলানাথ মনোরমা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ওসমান বিন বশির ২ টি ও শাহাদাত হোসেন ১টি গোল করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ কদম মোবারক স্কুলের ওসমান বিন বশির এর হাতে পুরস্কার তুলে দেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category