• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

চান্দিনায় গাছ চুরির মূল অভিযোক্তকে বাদ দিয়ে তদন্ত, কৃষি কর্মকর্তার বিরুদ্ধে একতরফা প্রতিবেদনের অভিযোগ

Reporter Name / ১৪১ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুমিল্লা চান্দিনা উপজেলার ৫নং কেরনখাল ইউনিয়নে সরকারি গাছ আত্মসাতের ঘটনায় তদন্তে অনিয়ম ও মূল অভিযোক্তকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোর্শেদ আলমের বিরুদ্ধে একতরফা প্রতিবেদন দেওয়ার পায়তারা করার অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

২০২৪ সালে তৎকালীন চেয়ারম্যান সুমন ভূঁইয়া কোরের পার গ্রামের সরকারি ৫টি গাছ জব্দ করে ইউনিয়ন পরিষদের সামনে রাখেন। ৫ই আগস্টের পর ইউনিয়ন বিএনপির নেতা রুহুল কুদ্দুছ মাহিন ভ্যান গাড়ি দিয়ে গাছগুলো নিয়ে যাওয়ার সময় দফাদারের হাতে হাতেনাতে ধরা পড়েন।

এ ঘটনা নিয়ে ১৫/০৬/২৫ তারিখে দৈনিক ইনকিলাবে নিউজ প্রকাশ হয়। এরপর ১৮/০৬/২৫ তারিখে কেরনখাল ইউনিয়নবাসী মানববন্ধন করে। মানববন্ধনের খবর চান্দিনা ও কুমিল্লা জেলার একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়।

একই দিন ১৮/০৬/২৫ তারিখে উপজেলা প্রশাসন বন বিভাগকে দিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। বন বিভাগ ০৯/০৭/২৫তারিখে সকলের উপস্থিতিতে সরজমিন তদন্ত করে। কিন্তু সেই তদন্ত প্রতিবেদনের অগ্রগতি এখনো জানা যায়নি।

এদিকে ১০/০৮/২৬ তারিখে কুমিল্লা জেলা উত্তর বিএনপি দুর্নীতির অভিযোগে রুহুল কুদ্দুছ মাহিনকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

অভিযোগ রয়েছে, উপজেলা প্রশাসন নতুন করে কৃষি কর্মকর্তাকে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি গঠন করে। কৃষি কর্মকর্তা মোঃ মোর্শেদ আলম কোনো লিখিত নোটিশ ছাড়াই শুনানির তারিখ ধার্য করেন। নির্ধারিত দিনে বাদীপক্ষের কাজ থাকায় হাজির হতে না পারলে, তারা কৃষি কর্মকর্তার হোয়াটসঅ্যাপে সকল প্রমাণ পাঠিয়ে ২৩/০৮/২৬* তারিখে নতুন করে শুনানির অনুরোধ জানান।

কিন্তু অভিযোগ উঠেছে, কৃষি কর্মকর্তা সেই অনুরোধ না রেখে আসামি পক্ষের বক্তব্যের ভিত্তিতে একতরফাভাবে তদন্ত শেষ করেছেন।

স্থানীয়রা বলছেন, রুহুল কুদ্দুছ মাহিন ইউনিয়নের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তারা নিরপেক্ষ তদন্ত ও মূল অভিযোগকারীর বক্তব্য অন্তর্ভুক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কৃষি কর্মকর্তা মোঃ মোর্শেদ আলম এর মোঠুফোনে একাধিক বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আশরাফুল হক বলেন তদন্ত রিপোর্ট আমার কাছে দিয়েছে তবে এখনও আমি নিজেই দেখিনি তাই অভিযুক্ত কে বাদ দিয়েছে কিনা আমি জানিনা তবে আগামী কাল অফিস টাইমে বলতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category