ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক
ঘিওর উপজেলা ছাত্র-দলের সভাপতি প্রার্থী
আ:রাজ্জাক এর নেতৃত্বে বানিয়াজুরি ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে
শিক্ষার্থীদের সাথে নিয়ে আগাছা দমন ও গাছের চারা রোপন করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঘিওর উপজেলায় বানিয়াজুরি ইউনিয়ন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে
গাছের চারা বিতরন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ঘিওর উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক
আ রাজ্জাক এর উদ্যোগে বানিয়াজুরি ইউনিয়ন স্কুল এন্ড কলেজে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়।
চারা রোপন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অতিথিরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক রা জানান। কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিদ্যালয়ে চারা রোপন করে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে তা রোপণের প্রত্যয় ব্যক্ত করে।
এ সময় বিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ উলিউল হক
শিক্ষকবৃন্দ, উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, অভিভাবক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষকরা পরিবেশ রক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণে উৎসাহিত করা হলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ বান্ধব মানসিকতা গড়ে উঠবে। স্থানীয় এলাকাবাসীও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও একই ধরনের কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানান।
এ বিষয়ে ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ঘিওর উপজেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী আ রাজ্জক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবেই আমাদের এ প্রয়াস। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর মাধ্যম। পরিকল্পিতভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি কার্বন ক্রেডিটের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক ভাবেও লাভবান হবে। একটি সুস্থ ও সবুজ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।