• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩

দেবিদ্বারে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৫৭ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে লিজ নেওয়া একটি পুকুরে বিষপ্রয়োগ করে মাছ মেরে ফেলার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এতে পুকুরে থাকা বিপুল পরিমাণ মাছ মরে ভেসে উঠেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। ​ঘটনাটি ঘটেছে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ উত্তর-পূর্ব পাড়ায়। ​পুকুরের লিজগ্রহীতা নসু মিয়া (৬১) জানান, দীর্ঘদিন ধরে পুকুরটি ভাড়া নিয়ে তিনি মাছ চাষ করছিলেন। গত বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে পুকুরে গিয়ে তিনি প্রচুর মাছ মরে ভেসে থাকতে দেখেন। ঘটনার পেছনে পূর্বশত্রুতার জেরে বিষপ্রয়োগকে দায়ী করছেন তিনি।

নসু মিয়ার দাবি, প্রায় ২০-২৫ দিন আগে বিদ্যুৎ সংক্রান্ত একটি বিষয় নিয়ে প্রতিবেশী রেনু আক্তারের (৬৫) সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। সেই জের ধরেই এই বিষপ্রয়োগের ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। তবে তাৎক্ষণিকভাবে এই অভিযোগের পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। ​ভুক্তভোগী নসু মিয়ার স্ত্রী সামসুন্নাহার কান্নাজড়িত কণ্ঠে এ ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তি ও ৩ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন। ​স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী ও মোহাম্মদ হোসেন এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, নসু মিয়া একজন নিরীহ ও ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত।

তার সাথে এমন অন্যায় ও নৃশংস কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।​অভিযোগ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো তদন্ত চলছে। পুকুরে কিভাবে এবং কারা এই বিষ প্রয়োগ করেছে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category