• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

নবীনগরে তিতাস নদীর তীর অবৈধভাবে বালু দিয়ে ভরাট, দুই লাখ টাকা জরিমানা

মোঃ চাঁন পাশা, বিশেষ প্রতিনিধি / ৬০ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর তীরবর্তী এলাকা অবৈধভাবে বালু দিয়ে ভরাটের অপরাধে আহমেদ প্রাইভেট হাসপাতাল এর মালিক মোঃ ফরিদ উদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, তিতাস নদীর তীরবর্তী এলাকায় অনুমোদন ছাড়াই বালু ফেলে জায়গা ভরাট করা হচ্ছিল। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে ৬ সেপ্টেম্বর রবিবার বেলা ১১.০০ ঘটিকার সময় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে নদীর তীর ভরাটের অভিযোগে দায়ী ব্যক্তি মোহাম্মদ ফরিদ উদ্দিন এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং ২০ সেপ্টেম্বরের ভিতরে ফরিদ উদ্দিনের নিজ দায়িত্বে বালু সরিয়ে নেওয়ার নির্দেশ দেন অন্যথায় এই অবৈধ বালুগুলোকে নিলামে দেওয়া হবে বলে জানান ইউ এন ও।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী, খাল, জলাশয় ও নদীর তীরবর্তী এলাকা অবৈধভাবে ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরবর্তী এলাকা অবৈধভাবে বালু দিয়ে ভরাটের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানার খবরও প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category