• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুন

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি / ৩৩ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কুমিল্লা সদর দক্ষিণের লাগোয়া মল্লিকা ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। এ সময় এক ফায়ার ফাইটার আহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমদ কবির।

তিনি বলেন, ঢাকা-ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের খবর পেয়ে প্রথমে সদর দক্ষিণ, পরে কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা সদর ফায়ার স্টেশনের মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ সময় আগুন নেভানোর পরও ফিলিং স্টেশনের পাইপ লাইন থেকে বিকট শব্দে গ্যাস বের হতে দেখা যায়। আগুন নেভাতে গিয়ে ফুয়াদ হোসেন (২৪) নামে এক ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন বলেন, আহত একজন ফায়ার ফাইটারকে হাসপাতালে আনা হয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চন্দ্র রায় ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।

সুজন চন্দ্র রায় বলেন, ধারণা করা হচ্ছে গ্যাস লাইন লিকেজ কিংবা অন্য কোনো কারিগরি ক্রটি থেকে আগুনের সূত্রপাত। এতে ফিলিং স্টেশনের কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। বিষয়টি খতিয়ে করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category