আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ( অ-১৪) একাডেমি কাপ ফুটবল ও প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবলে অংশগ্রহণ করাল লক্ষ্যে দঃ হালিশহর ফুটবল একাডেমির আওতায় বিভিন্ন স্কুল ছাত্রদের প্রস্তুতি হিসেবে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ আজ শুক্রবার বিকেলে সিডিএ বালুর মাঠ সংলগ্ন সাগর পাড় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচে কেইপিজেড বেপজা পাবলিক স্কুল সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সম্মিলিত দল ৪-০ গোলে একাডেমির ১৩,১৪,১৫ দল কে হারিয়েছে। জয়ী দলের ইশফাক সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং পরাজিত ১৪ দলের লিমন শান্তনা পুরস্কার লাভ করেছেন। খেলা পরিচালনা করেন সাবেক ফুটবলার মোঃ ওমর ফারুক, সহকারী কোচ মোঃ মামুন ও ভারপ্রাপ্ত মাঠ সমন্বয়কারী মোঃ অমির হোসেন ।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি, ক্রীড়া সংগঠক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।
এসময় উপদেষ্টা সদস্য মোঃ আজাদ কামাল, ইকবাল হোসেন, অভিভাবক সদস্য মোঃ কামাল উদ্দিন মোঃ সেলিম উপস্থিত ছিলেন।
আগামী সোমবার বিকেলে বন্দর ইয়ং ফুটবল দল এবং বৃহস্পতিবার বিকেলে ৩৮ নং ওয়ার্ড হালিশহর ফুটবল একাডেমির সাথে আরো দুটি প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি অংশগ্রহণ করবে।