• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১৮ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ‘আপনজন সম্মাননা’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের কুমিল্লা জেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ জুয়েল রানা মজুমদারের হাতে ‘আপনজন সম্মাননা’ স্মারক তুলে দেন কুমিল্লা ওয়াসা বোডের চেয়ারম্যান ভিপি আসিকুর রহমান মাহমুদ ওয়াসিম,

সংগঠনের সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুনের সভাপতিত্বে
অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর গনি,ও কেন্দ্রীয় নীতি-নির্ধারণী কমিটির সদস্য সচিব মনজুর হোসেন এবং সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদা খানম শিল্পী। এ সময় উপস্থিত ছিলেন এ ছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান ভিপি আশিকুর রহমান ওয়াসিম। কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড,শফিকুল আলম হেলাল

বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান প্রদীপ কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা মো. গোলাম সামদানী, রোটারিয়ান আহমেদ ইমন, সাংবাদিক সাদেক হোসেন মামুন, সিসিএন ইউনিভার্সিটির ম্যানেজিং ডিরেক্টর ইফতেখারুল ইসলাম, কুমিল্লা বিভাগীয় সভাপতি মোঃ শরীফ হুসেন, জেলা কমিটির সহ- সভাপতি শাকিল মোল্লা, সহ সভাপতি হামিদুর রহমান জামিল, আবদুর রহিম, জয়দল হোসেন, ফেরদৌস মাহমুদ মিঠু, মহি উদ্দিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম,ও কামরুজ্জামান, নির্বাহী সদস্য,অরুন কৃষ্ণ পাল, শাহাদাত কামাল শাকিল, লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, রবিন,বরুড়া শাখার সাধারণ সম্পাদক খন্দকার হুমায়ুন কবির, সমাজসেবক মো. হাসান, শুভ ডেভেলপার্স এর ব্যবস্হাপনা পরিচালক, ক্রীড়াবিদ ও জেলা কমিটির উপদেষ্টা মাহবুবুল আলম চপল,আতাউর রহমান জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী মো. গোলাম সারোওয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুল্লাহ মিয়াজী, সিটি করপোরেশন প্রশাসকের প্রতিনিধি আসিফ বিল্লাহ, সাংবাদিক খালেদ সাইফুল্লাহ, এম হাসান, দেলোয়ার হোসেন আকাইদ, সাদিক হোসেন মামুন ও ওমর ফারুকী তাপসসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য অটুট রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমাজের কল্যাণে জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category