• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

বন্দর থানায় মামলা দায়ের: আনন্দ বাজার ঘাটে মাছ লুট, ডাকাতি ও চাঁদাবাজিতে বাঁধা দেয়া ব্যবসা প্রতিষ্ঠানে আগুন,৪/৫ কোটি টাকার ক্ষতি

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নগরীর বন্দর থানাধীন আনন্দ বাজার মৎস্য ঘাট এলাকায় গত ৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১ টার সময়ে থানা এলাকার প্রায় ২১-২৫ জনের একটি সংঘবদ্ধ লুটেরা- সন্ত্রাস ও জল দস্যু প্রকৃতির লোক জন ব্যবসায়ী মোঃ আরিফুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে বন্দর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ০৭/২৬, তারিখ -১০/১০/২০২৬ ইং।

বাদি লিখিত এজাহারে উল্লেখ করেন যে, ঘটনার দিন চিহ্নিত সন্ত্রাস অহিদুল আলম শারাত, মোঃ শাহিন, নূর হোসেন, তাসকিন, শেখ মোঃ শাহীন,আলভী, দিদারুল আলম বাদশা সহ ২১/২৫ জনের সংঘবদ্ধ দলের লোকজন প্রথমে মোটা অংকের চাঁদা ও পরে চাঁদার টাকা না পেয়ে বাদীর ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মাছের জাল,বোটের যন্ত্রাংশ, ডিজেল, কেরোসিন তেল সহ প্রায় ৪/৫ কোটি টাকার মালামাল পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন। ঘটনার রাতে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।

প্রদক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আরিফ কে না পেয়ে তার কর্মচারীদের উপর হামলা চালিয়ে ভাঙচুর করে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিয়েছে বলে উল্লেখ করেছেন।
এবিষয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করতে পারেনি এবং চিহ্নিত আসামিদের গ্রেফতার করা যায় নি বলে জানিয়েছেন ওসি মোঃ আব্দুর রহিম।
তিনি আরো জানান,বাদীর লিখিত অভিযোগ ও দায়ের করা মামলায় অভিযুক্ত আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।

উল্লেখ্য যে, চিহ্নিত আসামি গণ স্থানীয় ৩৭ নং ওয়ার্ডের বিএনপি নাম ধারী হাসান মুরাদ এবং ৩৮ নং ওয়ার্ডের যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা আশ্রয় প্রশ্রয়ের বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এছাড়া কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে সাবেক মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজের অনুসারী বলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মামলার বাদী মোঃ আরিফুর রহমান আরিফ। তিনি আরো বলেন, ব্যবসার সাথে রাজনৈতিক জড়িয়ে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বিবাদী পক্ষের লোকজন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করা ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category