আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ( অ-১৪) একাডেমি কাপ ফুটবল ও প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবলে অংশগ্রহণ করাল লক্ষ্যে দঃ হালিশহর ফুটবল একাডেমির আওতায় বিভিন্ন স্কুল ছাত্রদের সমন্বয়ে গঠিত সম্মিলিত স্কুল ফুটবল দলের সাথে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির অ-১৪,১৫ ও ১৬ দল।
একাডেমির ব্যবস্থাপনা কমিটির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে পশ্চিমের সাগর পাড় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচে কেইপিজেড বেপজা পাবলিক স্কুল সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সম্মিলিত দল কে ০-০ গোলে ঠেকিয়ে দিয়েছে একাডেমির অ-১৪,১৫ ও ১৬ দল ।
সিনিয়র দলের মোঃ সোহান সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং জুনিয়র ১৪ দলের সিয়াম শান্তনা পুরস্কার লাভ করেছেন।
খেলা পরিচালনা করেন সাবেক ফুটবলার,সহকারী কোচ মোঃ মামুন ।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি, ক্রীড়া সংগঠক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ (কিপার) ওমর ফারুক এসময় উপদেষ্টা সদস্য মোঃ আজাদ কামাল, ভারপ্রাপ্ত মাঠ সমন্বয়কারী মোঃ আমির হোসেন, সিনিয়র সদস্য মোঃ আইয়ুব খান উপস্থিত ছিলেন।
আগামী সোমবার বিকেলে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি ও বুধবার বিকেলে স্টিল মিলস হাইস্কুল প্রাক্তন ছাত্র ফুটবল দলের সাথে প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি অংশগ্রহণ করবে।