• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবীদ্বারে এলজিইডির কোটি কোটি টাকার রাস্তা নির্মাণে হরিলুট: উধাও সাইনবোর্ড, তথ্য চাইলে মামলার হুমকি দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণেরঅংশগ্রহণ-জনপ্রশাসন উপদেষ্টা ৩৮ নম্বর ওয়ার্ড এলাকা থেকে কৃষ্ণা দে (১৫) নামে কিশোরী নিখোঁজ: বন্দর থানায় জিডি দায়ের মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য আটক ক্রসফায়ারকে না বলার জন্য সরকারকে ধন্যবাদ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ ঘোষণা রংপুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪ শিগগিরই আয়োজন করা হবে পুতিন-জেলেনস্কি বৈঠক: ট্রাম্প শাকিলের জানাজায় এমপির বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

মানবসেবায় একতা ক্লাব, ক্যানসার আক্রান্ত সিয়ামের পাশে দাঁড়ালেন সদস্যরা

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মানবিকতার টানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করছে নাটোরের লালপুরের সামাজিক সংগঠন একতা ক্লাব। এরই ধারাবাহিকতায় ক্যানসার আক্রান্ত মো. সিয়ামের চিকিৎসার জন্য ২৩ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে সংগঠনটি।

রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার রামানন্দপুর এলাকায় সিয়ামের পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। লালপুর বাজারের ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

একতা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত সিয়ামের চিকিৎসায় কিছুটা হলেও সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসার ব্যয় নির্বাহ করতে গিয়ে অসুস্থ ব্যক্তি ও তাঁর পরিবারকে নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। এমন পরিস্থিতিতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় রোগীদের চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সহায়তার অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন একতা ক্লাবের সভাপতি মো. তোফাজ্জল হোসেন তুহিন, সহসভাপতি আবুল হাসান, চেয়ারম্যান মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. আল আমিন, প্রচার সম্পাদক মো. ইমন ইসলাম, অর্থ সম্পাদক মো. রুবেল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য।

এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করায় লালপুর বাজারের ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে একতা ক্লাব। একই সঙ্গে ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।

স্থানীয় পর্যায়ে সামাজিক সংগঠনগুলোর এমন মানবিক উদ্যোগ অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব ছড়িয়ে দিতে ভূমিকা রাখে। একতা ক্লাবের এ উদ্যোগও মানবসেবায় অন্যদের এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আব্দুল জব্বার সুজন
লালপুর, নাটোর।
০১৭৫০-২৬৬৬১৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category