• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
তাহসিফের বাবার বক্তব্যে মিললো চাঞ্চল্যকর তথ্য ডিভি লটারি নিয়ে এলো নতুন সিদ্ধান্ত জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড, হানিফের অর্ধেক সম্পত্তি জুলাই যোদ্ধাদের দেওয়ার নির্দেশ একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ইসরায়েলের নির্বাচনে চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার প্রকল্প উদ্বোধন করলেন জ্বালানিমন্ত্রী এলডিসি উত্তরণের সময় বাড়ল, মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ ব্যবসায়ীদের পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি

কুমিল্লক জেলা প্রতিনিধি / ২৮ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লায় মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) কার্যালয়ে ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব, কুমিল্লার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া। আলোচক হিসেবে বক্তব্য দেন মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস)-এর আইন উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম মিঠু। সভাপতিত্ব করেন মাসাসের চেয়ারম্যান মীরজা ফসিহ উদ্দিন আহমেদ।

প্রধান আলোচক অ্যাডভোকেট রেজাউল করিম মিঠু বলেন, দীর্ঘ ১৪ বছর পার হলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি। একইভাবে সাংবাদিক আলিফ হত্যার রহস্যও এখন পর্যন্ত উদ্‌ঘাটিত হয়নি। তিনি বর্তমান সরকারের কাছে সাগর-রুনী ও আলিফ হত্যাসহ সারা দেশে সাংবাদিকদের ওপর সংঘটিত হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচারের দীর্ঘসূত্রতার অবসান ঘটাতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিক আলিফসহ নিহত সব সাংবাদিকের হত্যার সুষ্ঠু বিচার এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও হামলার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সভাপতির বক্তব্যে মীরজা ফসিহ উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকদের ওপর হত্যা ও নির্যাতনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাগর-রুনী ও আলিফসহ নিহত সাংবাদিকদের হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন সাপ্তাহিক দেশ পত্রের প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, সময় এডিশনের সম্পাদক শাহরিয়ার শিকদার, দৈনিক জনতার মতামতের প্রতিনিধি আলী হোসেন জনি, জয়যাত্রার সম্পাদক মীরজা সাইদিয়া আইরিন জ্যোতি এবং জয়যাত্রার বার্তা সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ। এ ছাড়া মো. আব্দুস সালাম, মোশারফ হোসেন, বাবুল হোসেন, মীজান ও খোরশেদ আলমসহ আরও কয়েকজন সাংবাদিক বক্তব্য দেন।

বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক হত্যার বিচার ত্বরান্বিত করা এবং গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category