• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে চাঁদা দাবি ও হামলার ঘটনায় যুবশক্তি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা: উদ্দেশ্যপ্রণোদিত দাবি প্রধান আসামির ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটি ঘোষণা: সভাপতি – আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান সিংগাইরে টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদনের অভিযোগে জরিমানা প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় ফেরা বিলম্বিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি এইচএসসির ফল নিয়ে নতুন তথ্য দিল শিক্ষা বোর্ড নভেম্বরের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু ভারতে নতুন নীতি-আন্দোলনে জড়িতদের মিলবে না সরকারি চাকরি! অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, যেসব নিয়ম মানতে হবে

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় ফেরা বিলম্বিত

অনলাইন ডেস্ক / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে তার যাত্রা বিলম্বিত হচ্ছে। ত্রুটি ধরা পড়ায় তাকে বহনকারী বিমানটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট জানান, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্ব হচ্ছে। এ জন্য তিনি দুঃখপ্রকাশ করেন।

প্রসঙ্গত, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

এ ছাড়া বৈঠক করেন জাপানের বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

পাশাপাশি কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সফরের শেষ ভাগে টোকিওতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category