• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ৩৮৫, শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে গ্রেপ্তার ১ উপকারের প্রতিদান যখন অবহেলা, তখন নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে বড় জবাব, মওদুদ আব্দুল্লাহ শুভ্র যবিপ্রবি ফিল্ম সোসাইটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি সামিউল, সম্পাদক শ্রেয়া হোমিও চিকিৎসক নাসির উদ্দিনের মৃত্যুতে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের গভীর শোক প্রকাশ চন্দ্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা কুমিল্লা জামেয়া দারুল হুদা মাদ্রাসায় সবক অনুষ্ঠান অনুষ্ঠিত সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা মার্কিন রাজনীতিতে মধ্যবর্তী নির্বাচন, ইতিহাস বদলে দেয়ার ইতিহাস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরির আসামিসহ গ্রেপ্তার ১৪

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি / ২৬ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার এক আসামি, চুরি মামলার তিন আসামি, পরোয়ানাভুক্ত একজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় নয়জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলায় তুজারভাঙ্গা গ্রামের নাছির (৩০), চুরি মামলায় একই গ্রামের রুবেল (২৫), উত্তর গোপচর গ্রামের তোফাজ্জল (৪৬) এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মালছোয়া গ্রামের রাব্বি হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে ইছাপুর গ্রামের শরীফ মৃধাকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে পুলিশ আইনের ৩৪ ধারায় আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—দাউদকান্দি পৌরসভার গুচ্ছগ্রামের আরিফ (২২), গাজীপুরের বাসন থানার ইটাহাটা এলাকার রানা ইসলাম (২২), চাঁদপুরের কচুয়া উপজেলার খালাগাঁওয়ের সাইফুল (১৮), দাউদকান্দির নুরপুরের গোলাম রাব্বি (২১), সরকারপুরের ফরহাদ প্রধান (২০) ও হান্নান (২৩), মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার লক্ষ্মীপুরের হাসান মিয়া (২৪), দাউদকান্দির সবজিকান্দির আবু মিয়া (৪৮) এবং মুরাদনগরের পাহাড়পুরের ফিরোজ মিয়া (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category