জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি দৃঢ় কন্ঠে ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখা হবে।
তিনি বলেন, প্রিয় ভাই ও বোনেরা, যত দিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, তত দিন এই বিপ্লবের র্যালি চলমান থাকবে।’
দিবসটি উপলক্ষে বেলা ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির শোভাযাত্রা শুরু হয়।
এতে যোগ দেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। শোভাযাত্রাটি কাকরাইল, হেয়ার রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাকের ওপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
শোভাযাত্রায় প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতারা ছিলেন।