• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ১৩ কুমিল্লায় বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সাজেকে সড়ক অবরোধে আটকে পড়ল চিকিৎসাসেবা, প্রসূতি নারীর মৃত্যু ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ইপিজেড ৩৯ নং ওয়ার্ডের নিউমুরিংয়ে প্রথমবারের মতো উন্মুক্ত দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন আন্তঃ একাডেমি কাপ ফুটবলের উদ্ধোধনী ম্যাচে জিতেছে আইয়ুব এর এ দল ও সোহানের সি দল যবিপ্রবিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই সিদ্ধান্ত কার্যকর

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ডের বিভিন্ন কর্মসূচি পালন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি / ২৮ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১টায় বোর্ড আঙ্গিনায় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ ও সচিব প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলম এর উপস্থিতিতে বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন করা হয়। এরপর সকাল ১২ টায় বোর্ড মিলনায়তনে বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ এর সভাপতিত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় ব্রক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ, সচিব প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু সালেহ মোঃ তারিক মাহমুদ, উপ পরিচালক (হি: ও নি:) জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, কর্মচারী সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ সিপন মিয়া এবং সঞ্চালনা করেন বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) জনাব মোসাঃ পাপিয়া আক্তার। বাদ জোহর বোর্ড জামে মসজিদে সকল শহীদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category