• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ
দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ১৩ কুমিল্লায় বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সাজেকে সড়ক অবরোধে আটকে পড়ল চিকিৎসাসেবা, প্রসূতি নারীর মৃত্যু ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ইপিজেড ৩৯ নং ওয়ার্ডের নিউমুরিংয়ে প্রথমবারের মতো উন্মুক্ত দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন আন্তঃ একাডেমি কাপ ফুটবলের উদ্ধোধনী ম্যাচে জিতেছে আইয়ুব এর এ দল ও সোহানের সি দল যবিপ্রবিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই সিদ্ধান্ত কার্যকর

দাউদকান্দিতে পৃথক অভিযানে ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ৬

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি / ৩১ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও দিকনির্দেশনায় থানা পুলিশের এসআই মধুসূদন মজুমদার, এসআই দিবাকর বড়ুয়া, এএসআই প্রিয়ব্রত ও এএসআই শাহীন মিয়াসহ কয়েকটি দল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতি মামলার আসামি একজন, আদালতের পরোয়ানাভুক্ত দুইজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামের আব্দুল মান্নান ভূঁইয়া (৪৩), দাউদকান্দির বারপাড়া গ্রামের মো. নাছির (৩০), চর চারিপাড়া এলাকার একজন, চান্দিনা উপজেলার আম্বলপুর গ্রামের মো. জুয়েল (২৭), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের মো. আলাউদ্দিন (২০) এবং দাউদকান্দির লক্ষ্মীপুর গ্রামের অপু চন্দ্র সরকার (২৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলা ও অভিযোগ রয়েছে। তাঁদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category