• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

ডাকসু নির্বাচন: তন্বীর সম্মানে গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল

অনলাইন ডেস্ক / / ৯৬ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানেই এই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্র সংগঠনটি।

আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসুর প্যানেল ঘোষণার সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন।

এর আগে, কেন্দ্রীয় সংসদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেন সানজিদা আহমেদ তন্বী।

আজ ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদেরও প্রাধান্য দেয়া হয়েছে। দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এই প্যানেল ঘোষণা করেন রাকিবুল ইসলাম রাকিব।

প্যানেলে ভিপি হিসেবে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, জিএস পদে কবি জসীম উদ্দিন হলের আহ্বায়ক তানভির বারী হামিম ও এজিএস পদে বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে: মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মো. সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান মুন্নাকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category