• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
৭২ ঘণ্টার আল্টিমেটামের দুই মাস পর ডিবির হাতে গ্রেপ্তার হলেন চেয়ারম্যান হানিফ জাল দলিলের ফাঁদে প্রবীণ গৃহস্থ, খারিজের নামে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ বন্দরটিলায় সাচী মালুম স্পোর্টিং ক্লাবের উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন -পারভেজ এন্ড ব্রাদার্স,রানার্স আপ বন্দরটিলা ক্লাব -১ সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে ফের অপহরণের চেষ্টা ও ফোনে হুমকির অভিযোগ জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার ১২ বছরের শিক্ষার্থী – হুমকিতে এলাকাছাড়া স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেবিদ্বারে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল: সভাপতি দীপ্তি, সিনিয়র সহ-সভাপতি ইকবাল,সাঃ সম্পাদক শাহেদ

জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে যে তথ্য দিলেন ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক / / ৯৪ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার ধর্ম মন্ত্রণালয়ের নয় বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে শূরায়ে নেজাম ও সাদপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা এ কথা বলেন।

ড. জাকির নায়েককে বাংলাদেশে আনতে একটি প্রতিনিধিদল তার সঙ্গে দেখা করেছেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে ড. খালিদ হোসেন বলেন, আমি ওনাদের বলেছি, এটা আমার বিষয় নয়। এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। এ দুই মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসতে পারবেন।

তার কাছে যখন জানতে চাওয়া হয়, তিনি ব্যক্তিগতভাবে জাকির নায়েকের আসার পক্ষে কি না, জবাবে তিনি বলেন, না, আমার সম্মতি-অসম্মতি বড় কথা নয়। কোনো মেহমান দেশে আসবেন, সেটি দেখভাল করবেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওনারা যদি পারমিট করেন, তবে উনি আসবেন।

তিনি বলেন, ‘এরইমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তিনি এ ব্যাপারে অবহিত নন। কোনো বিদেশি মেহমান যখন আসে, তখন এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে থাকেন। ওনাদের সিদ্ধান্ত নিতে হবে তার (জাকির নায়েক) ব্যাপারে। ধর্ম উপদেষ্টা হিসেবে আমি এ বিষয়ে কোনো এখতিয়ার রাখি না। সিদ্ধান্ত আমি দিতে পারি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category