• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ
পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন ও বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবিদ্বারে এনসিপির কমিটি নিয়ে বিতর্ক: আন্দোলনের বিপক্ষে থাকা ছাত্রলীগ নেতা শুভ সিনিয়র যুগ্ম সচিব কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপি পেলে ব্রিফ করবে সরকার ইউপি নির্বাচনে সেনা মোতায়েন নয়, পরিস্থিতি জটিল হলে সিদ্ধান্ত পরিবর্তন: ইসি মাছউদ জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের, চুক্তি সই ‘ককরোচ জনতা পার্টি’ দমনে ‘লাল হিট জনতা পার্টি’ প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন যেভাবে করবেন এসএসসিতে দুই বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

এসএসসিতে দুই বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক / ২১ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

২০২৬ খ্রিস্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড।

সোমবার (১৯ অক্টোবর) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এ তালিকা প্রকাশ করে।

বৃত্তিপ্রাপ্তদের বেশকিছু শর্তাবলি দেওয়া হয়েছে। এতে বলা হয়,

(১) (ক) বৃত্তির গেজেটে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে সে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে এবং অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র প্রদান সাপেক্ষে ভর্তিকৃত প্রতিষ্ঠান থেকে বিধি মোতাবেক বৃত্তির অর্থ উত্তোলন করতে হবে।

(খ) সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সদাচরণ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতি সাপেক্ষে বৃত্তি প্রদান করা হবে।

(গ) কোন শিক্ষার্থী উচ্চ শ্রেণিতে অধ্যয়নের জন্য অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না হলে বৃত্তি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না।

(ঘ) এ বৃত্তিগুলোর সংখ্যা, হার ও মেয়াদ আপাত নির্ধারিত। প্রয়োজনবোধে সরকার কোন কারণ না দেখিয়েই তা পরিবর্তন বা বাতিল করতে পারবে।

(২) বাংলাদেশের অভ্যন্তরে মঞ্জুরি (অনুমোদন) প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃত্তি কার্যকর হবে। মঞ্জুরি (অনুমোদন) প্রাপ্ত নয় এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃত্তি কোনক্রমেই কার্যকর হবে না।
কারণ সরকারি আইন অনুযায়ী অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্য নয় এবং অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নকাল পাঠ বিরতি (ব্রেক অব স্টাডি) হিসেবে গণ্য হবে।

(৩) সকল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে। সরকারি অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর নিকট থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না। তাদের নিকট মাসিক বেতন দাবি করলে ঐ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(৪) (ক) মেধা বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৬০০/-(ছয়শত) টাকা ও সাধারণ বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা হারে বৃত্তি পাবে।

(খ) বইপত্র ও যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুদান হিসেবে মেধা বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতিবৎসর ৯০০/- (নয়শত) টাকা ও সাধারণ বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতিবৎসর ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা এককালীন অর্থ সাহায্য পাবে।

ঢাকা বোর্ডে বৃত্তিপ্রাপ্তদের তালিকা দেখুন-

ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা দেখুন-


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category