• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ

২ ঘণ্টা পর পর ভোটের সংখ্যা জানানোর নির্দেশ ইসির

অনলাইন ডেস্ক / / ৩১ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে দুই ঘণ্টা পরপর প্রদত্ত ভোটের সংখ্যা রিটার্নিং কর্মকর্তাকে জানাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এমন নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, দুই ঘণ্টা অন্তর অন্তর ভোটকেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা পাঠাতে হবে। এক্ষেত্রে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটর ইএমএস (ইলেকশন ম্যানেজম্যান্ট সিস্টেম) এ লগইন করে প্রতি কেন্দ্রে দুই ঘণ্টা অন্তর প্রদত্ত ভোটের সংখ্যা এন্ট্রি করবেন।

ডাটা এন্ট্রি অপারেটর ভোটের সংখ্যা এন্ট্রি করার পর সহকারী রিটার্নিং অফিসার যাচাই করে অনুমোদন করবেন। সহকারী রিটার্নিং অফিসারের অনুমোদনের পর রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট থেকে ‘Kopot Dashboard’ এ তা দেখা যাবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category