• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন ফটিকছড়ি সরোয়ার আলমগীরের আপিল শুনানি আবারো পিছিয়েছে জলাবদ্ধতা নিরসনে ৩৯ নং ওয়ার্ডের মাট্টেল্লা খাল সরজমিনে পরিদর্শনে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম জেলা প্রশাসক কে স্মারক লিপি প্রদান করেছে ইপিজেড- পতেঙ্গা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ তিন জেলায় বন্যার আভাস যাত্রী সেজে ফাঁদ, এরপরই নৃশংসকাণ্ড: প্রকাশ্যে বুলেট হত্যায় চাঞ্চল্যকর তথ্য সিলেটে তারেক রহমানের দলীয় সভা ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি সংরক্ষিত মহিলা আসনে ৪৯ বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ বজ্রপাতে চার জেলায় ৯ প্রাণহানি, বহু আহত

আবারো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার বাঘা শরীফ বলি

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি | / ৩৬ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার মো. শরীফ। আজ শনিবার ঐতিহাসিক লালদীঘি মাঠে অনুষ্ঠিত বলীখেলার ফাইনাল খেলায় তিনি একই এলাকার রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

৪৫মিনিটের এই দ্বৈরথে কেউ কাউকে ছাড় দেননি। তবে কৌশলগত ব্যবধানে এগিয়ে থাকায় শরীফকে জয়ী ঘোষণা করা হয়। তিনি ‘বাঘা’ শরীফ নামে পরিচিত।

আজ বিকেল সাড়ে তিনটায় থেকে রিংয়ে বলীখেলা শুরু হয়। ১০৮ জন বিভিন্ন বয়সী বলী এতে অংশ নেন।

বিকেলে বেলুন উড়িয়ে বলীখেলার উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার হাসান মোঃ শওকত আলী।ঢোলের তালে তালে, হাজারো দর্শকের উচ্ছ্বাসে আর বৈশাখী মেলার প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এই উৎসবমুখর আবহেই অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর। আর সেই আসরে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন কুমিল্লার বাঘা শরীফ।

ফাইনালে রাশেদ বলীকে হারিয়ে শিরোপা জিতেছেন তিনি। এর মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন হলেন বাঘা শরীফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category