• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ
সামাজিক ও মানবিক প্রতিস্থান “মানবতার অধিকার” চেয়ারম্যান মওদুদ আব্দুল্লাহ শুভ্র নারায়ণগঞ্জের বন্দরে এসএসসি পরীক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলায় আহত ৫ সিসিপিএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন নূরুল আমিন ইনসাফের জাগরণের গণ চা চক্র: ক্যাম্পাস সম্পর্কে মতামত গ্রহণ অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার রংপুরে সাংবাদিক নেতার সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে কাস্টম কমিশনারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ পুনরায় ওল্ড ঢাকা নাগরিক সমাজের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মনোনীত ফকির মতিয়ার রহমান সিভাসু’তে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্র ও আলোচনাসভা,ডিন’স অ্যাওয়ার্ড প্রদান ১ কেজি গাঁজা উদ্ধার কিশোরী মীম গ্রেফতার ভিক্টোরিয়া কলেজ এসএসসি-৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান

রংপুরে সাংবাদিক নেতার সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে কাস্টম কমিশনারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো | / ২৬ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

রংপুরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের বিরুদ্ধে এক জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে প্রতিবাদে নেমেছে স্থানীয় সাংবাদিক সমাজ। এ ঘটনার নিন্দা জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। ওই দিন পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক দিনকাল পত্রিকার রংপুর ব্যুরো প্রধান ও আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কার্যালয়ে গেলে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে এলে সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এরই ধারাবাহিকতায় রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিয়াকত আলী বাদল এবং সঞ্চালনা করেন আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী।

সমাবেশে বক্তারা বলেন, একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য। এটি শুধু ব্যক্তিগত অবমাননা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদার ওপর আঘাত। তারা উল্লেখ করেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন, তাই তাদের প্রতি অসম্মান গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

বক্তারা আরও জানান, সাম্প্রতিক এই ঘটনা সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং ভবিষ্যতে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে অংশ নেন সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ, স্বপন চৌধুরী,বাবলু নাগ, হুমায়ন কবীর মানিক এছাড়াও সাংবাদিক রেজাউল করিম মানিক, হারুন উর রশিদ সোহেল, মাহমুদুল হাসান, মাহফুজ আলম প্রিন্স, আবু রায়হান, শেখ সাদী, সাইদুল ইসলাম, আলমগীর হোসেন লেবু, রিয়াদ ইসলাম, আকাশ রহমান, মোস্তাফিজার রহমান, আশরাফুল আলম আপন, আসাদুজ্জামান আফজাল, সাইফুল ইসলাম মুকুল, বখতিয়ার রহমান, আব্দুল হালিম ডালিম, আকাশ চন্দ্র পাপ্পু, সিরাজুল ইসলাম, খায়রুল আলম বিপ্লব প্রমুখ।

জেলার বিভিন্ন উপজেলা—বদরগঞ্জ, মিঠাপুকুর, তারাগঞ্জ, পীরগাছা, পীরগঞ্জ, কাউনিয়া, গঙ্গাচড়া, হারাগাছা ও রংপুর সদর—থেকে আগত সাংবাদিকরাও এতে অংশ নেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাদের দাবির মধ্যে রয়েছে—দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ এবং ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category