• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম আমীর হোসেন

নিজস্ব প্রতিবেদক / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এ কমিটিতে দৈনিক ইত্তেফাকের মো. মোসলেম উদ্দিন সভাপতি এবং দৈনিক ভোরের আকাশের এস এম আমীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সংখ্যাগরিষ্ঠ সাধারণ সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্য পদাধিকারীরা হলেন—সিনিয়র সহসভাপতি মো. মোমেন হোসেন (সময় টিভি), সহসভাপতি মো. শামীম রহমান (দৈনিক গণমুক্তি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল কবির খান অনু (দৈনিক সময়ের আলো), অর্থ সম্পাদক মুহাম্মদ রুম্মান দেওয়ান (দৈনিক অগ্রদূত), সাংগঠনিক সম্পাদক সেলিম আহাম্মেদ (দৈনিক ভোরের পাতা) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান সাউদ (দৈনিক স্বাধীন সংবাদ)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এ এইচ ইমরান (দৈনিক নিউ নেশন), এ কে এম নেজাম উদ্দিন (দৈনিক শ্যামবাজার) ও কাজী মো. আলমাছ (দৈনিক জনদর্পণ)।

সভায় উপস্থিত সদস্যরা অভিযোগ করেন, এর আগে ক্লাবের গঠনতন্ত্র ও প্রচলিত নিয়মনীতি অনুসরণ না করে এবং ক্লাবের সদস্য নন, এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে মুহা. কবির হোসেন ও সোহেল রহমানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। এ নিয়ে সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। সভায় উত্থাপিত এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বাধীন কমিটি এবং মুহা. কবির হোসেন ও সোহেল রহমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। পরে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category