• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

হামে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ৬০০

অনলাইন ডেস্ক | / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সারা দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে এই রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৫ জনে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাম পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৩৯ জনের শরীরে হামের লক্ষণ বা উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় আরও ৬৯ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে সারা দেশে এ পর্যন্ত সরকারিভাবে নিশ্চিত হওয়া হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৬০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশজুড়ে হামের উপসর্গ রয়েছে এমন মানুষের সংখ্যা ৭৫ হাজার ৭০৮ জন। পরিস্থিতি বিবেচনায় এ পর্যন্ত হামের সন্দেহভাজন লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ১৯৪ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৫৭ হাজার ৪৩ জন।

চিকিৎসকরা বলছেন, শিশুদের মধ্যে হামের প্রকোপ এবং এর উপসর্গ নিয়ে মৃত্যুর এই ঊর্ধ্বমুখী প্রবণতা বেশ উদ্বেগজনক। আক্রান্তদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category