• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

বাবা হত্যার প্রতিশোধ নেবই: মোজতবা খামেনির অঙ্গীকার

অনলাইন ডেস্ক / ৫৩ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিশোধ ‘অবশ্যই’ নেওয়া হবে।

ফেব্রুয়ারির ২৮ তারিখ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আলী খামেনি নিহত হন। ওই হামলাকে কেন্দ্র করেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সূচনা হয়েছিল।

শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত মোজতবা খামেনির নামে প্রকাশিত এক লিখিত বার্তায় বলা হয়, “প্রতিশোধ জাতির দাবি এবং এটি অবশ্যই বাস্তবায়ন করা হবে।”

বার্তায় আরও বলা হয়, “শহীদ নেতা এবং এই দুই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ আমরা অপরাধী ও লাঞ্ছিত হত্যাকারীদের কাছ থেকে নেব। এই প্রতিশোধ অনিবার্য।”

এই বক্তব্য এমন সময় এলো, যখন কয়েক দিনব্যাপী আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠান চলছে।

উল্লেখ্য, আলী খামেনি নিহত হওয়ার পর থেকে মোজতবা খামেনি এখন পর্যন্ত জনসমক্ষে উপস্থিত হননি। যুক্তরাষ্ট্রের দাবি, ফেব্রুয়ারির শেষ দিকে হওয়া ওই হামলায় তিনিও গুরুতর আহত হয়েছিলেন। তবে ইরান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি।

সূত্র: ডয়েচে ভেলে 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category