• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ভুয়া আদম বেপারীদের বিষয়ে সতর্কতা অস্ট্রেলিয়া দূতাবাসের

অনলাইন ডেস্ক / ৭১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

ভিসা আবেদনকারীদের ফি দেওয়ার আগে এজেন্টদের (আদম বেপারীদের) পরিচয় ও নিবন্ধন যাচাই করার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন।

অস্ট্রেলিয়ায় অভিবাসনের চেষ্টা করছেন এমন বাংলাদেশিদের এ জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে হাইকমিশন।

জানা গেছে, কিছু প্রতারক আদম বেপারী বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের সুযোগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শনিবার অস্ট্রেলিয় হাইকমিশনের ফেসবুক পেজে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।

অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশিদের সতর্কতা অবলম্বন করতে এবং কোনো আদম বেপারীর সেবা নেওয়ার আগে তার পরিচয় ও যোগ্যতা যাচাই করতে পরামর্শ দিয়েছে হাইকমিশন।

নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট ব্যবহার করার আহ্বান

হাইকমিশন জানিয়েছে, ভিসা সংক্রান্ত সঠিক পরামর্শ পাওয়ার একটি নির্ভরযোগ্য উপায় হলো অস্ট্রেলিয়ায় নিবন্ধিত কোনো মাইগ্রেশন এজেন্টের সেবা নেওয়া। এ ধরনের এজেন্ট বাংলাদেশ থেকেও কার্যক্রম পরিচালনা করতে পারেন। এ ছাড়া একজন অস্ট্রেলিয় আইনজীবীর কাছ থেকেও পরামর্শ নেওয়া যেতে পারে।

হাইকমিশন বলেছে, অস্ট্রেলিয়ার মাইগ্রেশন এজেন্টদের আচরণবিধি অনুযায়ী, সব নিবন্ধিত অস্ট্রেলিয় মাইগ্রেশন এজেন্টরা নির্ধারিত পেশাগত ও নৈতিক মানদণ্ড মেনে চলতে হয়।

এর মধ্যে রয়েছে—সেবার জন্য ন্যায্য ও যুক্তিসংগত ফি নেওয়া, কী ধরনের সেবা দেওয়া হবে এবং এর জন্য কত খরচ হবে তা লিখিতভাবে ক্লায়েন্টকে জানানো এবং ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে যত দ্রুত সম্ভব ক্লায়েন্টকে অবহিত করা।

সম্ভাব্য অভিবাসনপ্রত্যাশীদের নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টদের সেবা ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানতে হাইকমিশনের ভোক্তা নির্দেশিকা দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, কোনো মাইগ্রেশন এজেন্ট নিবন্ধিত কি না তা যাচাই করতে Office of the Migration Agents Registration Authority (OMARA)-এর স্ব-সেবা পোর্টাল ব্যবহার করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। এই পোর্টালের মাধ্যমে নিবন্ধিত এজেন্টদের তালিকা খুঁজে দেখা যায়।
https://portal.mara.gov.au/search-the-register-of…

যারা অস্ট্রেলিয়ান আইনজীবীর সেবা নিতে চান, তাদের অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের আইনজীবীর মাধ্যমে সহায়তা নেওয়ার নির্দেশিকা দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
https://immi.homeaffairs.gov.au/…/using-a-legal…

হাইকমিশন সম্ভাব্য অভিবাসনপ্রত্যাশীদের মাইগ্রেশন-সংক্রান্ত সব তথ্য যাচাই করার এবং এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থ প্রদান না করার আহ্বান জানিয়েছে, যারা যাচাই ছাড়াই অস্ট্রেলিয়ার ভিসা, চাকরি বা স্থায়ী বসবাসের নিশ্চয়তা দেয়। https://www.mara.gov.au/…/FIles/consumer_guide_english.pdf

সূত্র: দূতাবাসের ফেসবুক পেজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category