• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

সব প্রাথমিক বিদ্যালয়ে অধিদপ্তরের নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরিত্র গঠন, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশে কাবদল ও হলদে পাখির দল গঠন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে দেশের সব প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী এবং আত্মমর্যাদাসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত পাঠদানের পাশাপাশি সম্পূরক শিক্ষা কার্যক্রম হিসেবে কাবদল ও হলদে পাখির দল গঠন করতে হবে।

নির্দেশনায় বলা হয়, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চালু করা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দল গঠনের অগ্রগতি ও বাস্তবায়ন সংক্রান্ত তথ্য প্রাথমিক শিক্ষা দপ্তরকে জানাতে হবে।

কাবিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণ, দায়িত্ববোধ, সহযোগিতার মানসিকতা ও সামাজিক মূল্যবোধ তৈরি হয়। এবং হলদে পাখির দল ছোট শিক্ষার্থীদের শৃঙ্খলা, সেবা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টদের মত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category