• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

বিএনপি নেতা কাজী মনজুর হোসাইনের আগমন উপলক্ষে মালদ্বীপে সংবর্ধনা ও নৈশভোজ

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / ৫৯ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মালদ্বীপ সফররত ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মনজুর হোসাইনকে সংবর্ধনা দিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে প্রবাসী ব্যবসায়ী ও বিএনপি কর্মী আব্দুল কাদের সিকদারের উদ্যোগে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। এ সময় তাঁরা কাজী মনজুর হোসাইনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে আয়োজিত নৈশভোজে বিএনপির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উপস্থিত নেতাকর্মী ও প্রবাসীদের মধ্যে মতবিনিময় হয়। পাশাপাশি প্রবাসীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।

পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কাজী মনজুর হোসাইন প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের স্বার্থে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সহ-সভাপতি মো. ফারুক ও মুক্তার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, যুব নেতা আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না, মো. পিয়াস, মো. এনায়েত তালুকদার এবং ন্যাশনাল ব্যাংক অব মালদ্বীপের মানি এক্সচেঞ্জ হাউজের কর্মকর্তা মো. লোকমান হোসেনসহ আরও অনেকে।
নৈশভোজ শেষে উপস্থিত নেতাকর্মী ও প্রবাসীদের সঙ্গে কাজী মনজুর হোসাইন শুভেচ্ছা ও মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category