• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে তার জবাব দিবে বিএনপি: ইসরাফিল খসরু

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি / ২৩ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত -ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সদস্য ও বিসিবির পরিচালক ইসরাফিল খসরু।

ইপিজেড থানা বিএনপি, অঙ্গ -সহযোগী সংগঠনের আয়োজনে ১৬ অক্টোবর, শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল উত্তর প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর ও সাবেক বিএনপির সভাপতি, নগর কমিটির সদস্য সরফরাজ কাদের রাসেল ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুজাদ বারেক, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিট কমিটির নেতৃবৃন্দ সহ যুবদল – ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল-তাঁতীদল কৃষকদল ও জাসাস নেতৃবৃন্দরা মিছিলে মিছিলে অংশগ্রহণ করে।

বিক্ষোভ মিছিলটি পুরাতন ইপিজেড থানার মোড় থেকে শুরু হয়ে বন্দরটিলা, হাসপাতাল গেট, সিমেন্ট ক্রসিং মোড় হয়ে নারিকেল তলাস্থ মহাজন পাড়া ঘুরে সিমেন্ট ক্রসিং এলাকায় এসে সমাপ্ত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোন অনৈতিক কার্যকলাপ বিএনপি করতে দিবে না।

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার চেষ্টা করলে তার সঠিক জবাব বিএনপি দিতে জানে। তিনি সবাই কে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার বিশেষ অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category