• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

মধুমুড়া যুব সংগঠনের নতুন কমিটি গঠন

কুমিল্লা দেবিদ্বার উপজেলা প্রতিনিধি / ৬২ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মধুমুড়া গ্রামে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে মধুমুড়া যুব সংগঠনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) মধুমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের আলোচনা ও মতবিনিময় সভায় নতুন কমিটি ঘোষণা ও সংগঠনের গঠনতন্ত্র প্রকাশ করা হয়।

সভায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে মোঃ ইন্জিনিয়ার আবু ইউসুফ গাজীকে সভাপতি, মোঃ ইমন কবির (বিল্লাল)কে সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ মাহিউদ্দিন সরকার সাধারণ সম্পাদক ও মোঃ ইমরান সরকারকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

এছাড়া কমিটিতে একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদক রাখা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা ভুইয়া, তমিজ উদ্দিন, আলী আহাম্মদ, খালেক মেম্বার সরকার, মাওলানা আবুল কালাম আজাদ, মোহর আলী মেম্বার, গোলাম মোস্তফা, মনছুর ভুইয়া, আক্তার হোসেন, মনির ভুইয়া, জসিম উদ্দীন, বাচ্চু মিয়া, নুরুল ইসলাম সরকার, নাছির উদ্দিন, নাজির ভুইয়া, বিল্লাল কবির ইমন, জহির ভুইয়া, মমিন সরকার, সবুজ , নাহিদ সরকা,জিহাদ,সাহিন সরকার, তানভির সরকার, মেহেদী সরকার, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সদস্যরা।

মোঃ গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। পরে সংগঠনের গঠনতন্ত্র প্রকাশ করা হয়।

গঠনতন্ত্র অনুযায়ী, মাদক, সন্ত্রাস, জুয়া ও অপরাধবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, শিক্ষা সহায়তা, ক্রীড়া ও শরীরচর্চা, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি।

নতুন কমিটির নেতৃবৃন্দ মধুমুড়া গ্রামের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category