• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

ফরিদপুরে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) ভোরে ফরিদপুর জেলার কোতয়ালী থানার কানাইপুর এলাকায় অভিযান চালিয়ে এসব গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে এসআরবি-১০-এর একটি দল কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশে একটি পুরাতন আধাপাকা ভবনে তল্লাশি চালায়। এ সময় ভবনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল এবং ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার করা কার্তুজগুলো পুলিশের কাছ থেকে লুট হওয়া গোলাবারুদের অংশ বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। তবে উদ্ধারকৃত সামগ্রীর প্রকৃত উৎস ও সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের বিভিন্ন থানায় হামলার সময় পুলিশের অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। পরবর্তীতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ফরিদপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এসআরবি-১০-এর কর্মকর্তারা জানান, অবৈধ অস্ত্র ও লুট হওয়া সরকারি অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category