• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

কুমিল্লা দেবীদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি / ৩৮ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দেবীদ্বারের ফুলতলী এলাকায় অভিযান চালিয়ে ৩৭ কেজি গাঁজাসহ মো. জহিরুল হক ভূঁইয়া নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-২-এর একটি আভিযানিক দল।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ফুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী জহিরুল হক ভূঁইয়া (৬০) দেবীদ্বার উপজেলার ফুলতলী গ্রামের মৃত আবদুল আলিম ভূঁইয়ার ছেলে।
এসআরবি-১১ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার ফুলতলী এলাকায় অভিযান চালিয়ে ৩৭ কেজি গাজাসহ জহিরুল নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-১১ ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মো. ইমরুল হাসান জানান, আটককৃত আসামী, জহিরুল হক দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দেবীদ্বার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোমবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category