• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার

কুমিল্লক জেলা প্রতিনিধি / ৩৯ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লা জেলা প্রতিনিধি || কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সড়কে মায়ের রেখে যাওয়া আট বছর বয়সী ইসরাত ও আঠারো মাস বয়সী রোজা মনির পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা জেলা সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

মঙ্গলবার ( ১৩ অক্টোবর ) অসহায় শিশু দুটির হাতে শিশুখাদ্য তুলে দেওয়া হয় এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। বর্তমানে শিশু দুটি তাদের বাবা নূর মোহাম্মদ নাছির আলমের হেফাজতে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে জেসমিন আক্তারের সঙ্গে নূর মোহাম্মদ নাছির আলমের বিয়ে হয়। তাদের সংসারে দুই কন্যা সন্তানের জন্ম হয়। পরে পারিবারিক মনোমালিন্যের জেরে প্রায় পাঁচ মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই শিশুকে নিয়ে জেসমিন তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। এরইমধ্যে জেসমিন অন্যত্র বিয়ে করেন।

পরে গত রোববার ( ১১ অক্টোবর ) দুপুরে দুই মেয়েকে নিয়ে ব্রাহ্মণপাড়া বাজারে আসেন জেসমিন আক্তার। পরে মোবাইল ফোনে সাবেক স্বামী নূর মোহাম্মদ নাছির আলমকে জানান, তিনি সন্তানদের নিয়ে বাজারে এসেছেন, তাদের নিয়ে যেতে। তখন নাছির আলম কুমিল্লা শহরে অটোরিকশা চালাচ্ছিলেন বলে জানান। একপর্যায়ে দুই মেয়েকে বাজারে সড়কের পাশে রেখেই কুমিল্লা চলে যান জেসমিন।

এদিকে মাকে না পেয়ে ব্রাহ্মণপাড়া বাজারে ছোটাছুটি করতে থাকে শিশু দুটি। তাদের অসহায় অবস্থায় দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে শিশু দুটির চাচি শিরিনা বেগম বাজারে এসে তাদের শনাক্ত করেন এবং নিজ বাড়িতে নিয়ে যান। পরে তার কাছ থেকে তাদের বাবা ওই শিশু দুটিকে নিজের হেফাজতে নেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ফারুক হোসেন বলেন, ঘটনাটি জানাজানি হলে শিশু দুটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্যার। মঙ্গলবার তিনি ওই শিশুদের শিশুখাদ্য উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেন। পুলিশ সুপার স্যারের নির্দেশে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপহার ও আর্থিক সহায়তা পৌঁছে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category