• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার ‘ধর্ম যায় না’ বলে ২২ উদাহরণ দিলেন রুমিন ফারহানা ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে বসতে রাজি পুতিন ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল প্রশাসন বন্ধ মিলগুলো উৎপাদনমুখী করার উদ্যোগ নিয়েছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ‘বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আর কি লাগে’ দেশের ইতিহাসে এই প্রথম কোনো বিশৃঙ্খলা ছাড়াই দুর্গোৎসব অনুষ্ঠিত হলো: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাজেকে গোলাগুলির ঘটনা, নিরাপদে গন্তব্যে ফিরেছেন পর্যটকরা

রাজশাহীতে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

আকবর হোসেন, রাজশাহী প্রতিনিধি / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

 

রাজশাহীতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী দল ও কাটাখালী থানা পুলিশ। এসব ঘটনায় মো. আবুল কালাম আজাদ (৪৮) ও মো. মানিক ইসলাম (৪৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আরএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আরএমপির বিশেষ মাদকবিরোধী দল ও কাটাখালী থানা পুলিশের সহযোগিতায় কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান এর নেতৃত্বে এমদাদপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মো. আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়।

এরপর একই তারিখে রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে কাটাখালী থানা পুলিশের একটি দল এমদাদপুর গ্রামে মো. মানিক ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির টয়লেটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও অন্যান্য আইনে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আরও আটটি মাদক মামলা থাকার তথ্যও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আরএমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category