• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ
শিরোনাম: কুমিল্লায় সরকারি রাস্তার জমি সংকুচিত করে পুকুর ভরাটের অভিযোগ, রাতে ফেলা হচ্ছে ইমারতের বর্জ্য দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক রাজশাহীতে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার ‘ধর্ম যায় না’ বলে ২২ উদাহরণ দিলেন রুমিন ফারহানা ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে বসতে রাজি পুতিন ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল প্রশাসন বন্ধ মিলগুলো উৎপাদনমুখী করার উদ্যোগ নিয়েছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ‘বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আর কি লাগে’

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক / ২৩ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্য কখনো নষ্ট হবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন। তিনি বলেছেন, শত বছর ধরে সম্প্রীতির এই ঐতিহ্য দেশের মানুষ হৃদয়ে ধারণ করে রেখেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে নাটোরের লালপুরে দুইশ বছরের প্রাচীন শ্রী শ্রী কালীমাতা মন্দির ও শ্রী শ্রী গৌর গোবিন্দ দেব বিগ্রহ মন্দিরের অফিস কক্ষ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। একজন বিপদে পড়লে অন্যজন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতাই এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম ভিত্তি।

তিনি আরও বলেন, বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জাতিসত্তা বৈচিত্র্যময় হয়ে উঠেছে। এই বৈচিত্র্য দেশের মানুষের শক্তি এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

ফারজানা শারমীন বলেন, সম্প্রীতির এই বন্ধন আরও দৃঢ় করে সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্য ও সামাজিক বন্ধন অটুট রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category