• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ দুই মন্ত্রীকে দেখতে হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সারাদেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দিচ্ছে সড়ক বিভাগ সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত ক্ষুধামুক্তির সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ দাউদকান্দির আউটিয়াখোলা তারনবাড়ি মন্দিরে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব সৌদি রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু ৩১ অক্টোবর ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, যা চালু করতে যাচ্ছে মেটা ১০০ ডলার নিয়ে ঢাকা ছাড়া রনি আজ আন্তর্জাতিক গোয়েন্দা জগতের প্রভাবশালী মুখ কানাডায় জ্বালানির দাম বৃদ্ধি, ব্যয়ের চাপে সাধারণ মানুষ

দাউদকান্দির আউটিয়াখোলা তারনবাড়ি মন্দিরে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটিয়াখোলা তারনবাড়ি সর্বজনীন দুর্গা মন্দিরে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব-২০২৬।

দুর্গাপূজার শেষ দিনে মন্দির প্রাঙ্গণে সিঁদুর খেলায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। এ সময় ভক্তদের মধ্যে ছিল আনন্দ, আবেগ ও বিদায়ের সুর।

পূজার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের।

দেবী দুর্গার বিদায়লগ্নে ভক্তরা আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশা ব্যক্ত করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।

শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তাও বহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category