• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবীদ্বারে এলজিইডির কোটি কোটি টাকার রাস্তা নির্মাণে হরিলুট: উধাও সাইনবোর্ড, তথ্য চাইলে মামলার হুমকি দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণেরঅংশগ্রহণ-জনপ্রশাসন উপদেষ্টা ৩৮ নম্বর ওয়ার্ড এলাকা থেকে কৃষ্ণা দে (১৫) নামে কিশোরী নিখোঁজ: বন্দর থানায় জিডি দায়ের মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য আটক ক্রসফায়ারকে না বলার জন্য সরকারকে ধন্যবাদ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ ঘোষণা রংপুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪ শিগগিরই আয়োজন করা হবে পুতিন-জেলেনস্কি বৈঠক: ট্রাম্প শাকিলের জানাজায় এমপির বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র, হলুদ জার্সি পরিহিত বেপজা পাবলিক স্কুল ও নীল জার্সি প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজ

ক্রিড়া প্রতিবেদক / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সিইপিজেডস্থ বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে শক্তিশালী নীল জার্সির প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজের সাথে ১-১ গোলে ড্র করেছে লড়াকু বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ।

প্রথমার্ধে স্টাইগার নেছারুলের এগিয়ে যাই স্বাগতিক বেপজা স্কুল কিন্তু দ্বিতীয়ার্ধে সাইফুল নাজনায়নের গোলে সমতা ফেরান প্রেসিডেন্সি স্কুল কে।
খেলার শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে।
এর আগে বিকেলে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করে প্রীতি ফুটবল ম্যাচের উদ্ধোধন করেন প্রধান অতিথি-বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ক্যাপ্টেন ( অবঃ) মোঃ আশরাফুল আলম।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ( যুক্তিবিদ্যা) সৈয়দ মোঃ মাহাফুজুল আলম, সহকারী অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর,এ.এম.এন জায়াদ( সহকারী অধ্যাপক- ইংলিশ),প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল করিম , সাবেক রেফারি ও বেপজা পাবলিক স্কুলের ক্রীড়া শিক্ষক মোঃ ফরহাদ হোসেন চৌধুরী, স্থানীয় দঃ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা ,বেপজা স্কুলের প্রাক্তন ছাত্র নূর মোহাম্মদ সাহেদ, আকিব জাভেদ ।

খেলা পরিচালনা করেন রেফারি উজ্জ্বল দাশ, সহকারী মোঃ আকিব ও ফারুখ। খেলায় চলতি ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন এবং আলোচনা সভা পরিচালনা করেন মোঃ লুৎফর রহমান । উদ্বোধন কালে, প্রধান অতিথি আশরাফুল আলম বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া বিনোদনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও উৎসাহ দিলে শিক্ষাই আগ্রহ এবং মনোবল চাঙ্গা করে। অবসর ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করা জরুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category