• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত বুড়িচংয়ে উষার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নেন দুই শতাধিক মানুষ নবীনগর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন কমলনগরে নিষিদ্ধ সময় “মা ইলিশ” পরিবহনের অভিযোগে ০৩ জেলেসহ চারজন আটক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা সৌদিতে জরুরি সতর্কতা জারি ফোন এলেই মিলবে কলারের নাম-পরিচয়, ১ নভেম্বর থেকে নতুন নিয়ম যে কারণে বাতিল হতে পারে এনআইডির আবেদন, ইসির নতুন সিদ্ধান্ত ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সাইবার অপরাধ মোকাবিলায় প্রশিক্ষণ, ল্যাব ও বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের

বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক / ১৯ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নামে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কার্যকর উদ্যোগ নিয়েছিলেন।

একটি সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি দেশীয় ক্রীড়াবিদদের যোগ্য করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বিদেশি দল বা খেলোয়াড়দের দিকে তাকিয়ে না থেকে নিজেদের খেলোয়াড়দের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে জাতীয় স্টেডিয়ামে পুরুষ ও নারীদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন রাষ্ট্রপতি। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে এই আয়োজনে ৫৭ সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ৪৩১ জন পুরুষ এবং ১৩৪ জন নারী। পুরুষদের ২২ ও নারীদের ১৮টিসহ মোট ৪০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাথলেটরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category