• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবীদ্বারে এলজিইডির কোটি কোটি টাকার রাস্তা নির্মাণে হরিলুট: উধাও সাইনবোর্ড, তথ্য চাইলে মামলার হুমকি দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণেরঅংশগ্রহণ-জনপ্রশাসন উপদেষ্টা ৩৮ নম্বর ওয়ার্ড এলাকা থেকে কৃষ্ণা দে (১৫) নামে কিশোরী নিখোঁজ: বন্দর থানায় জিডি দায়ের মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য আটক ক্রসফায়ারকে না বলার জন্য সরকারকে ধন্যবাদ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ ঘোষণা রংপুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪ শিগগিরই আয়োজন করা হবে পুতিন-জেলেনস্কি বৈঠক: ট্রাম্প শাকিলের জানাজায় এমপির বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

ধামরাইয়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা, কিলন ধ্বংস

অনলাইন ডেস্ক / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ঢাকার ধামরাইয়ে পরিবেশ আইন অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানকালে ইটভাটা দুটির কিলন (আগুন দেওয়ার স্থান) ধ্বংস করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় দুই ইটভাটার মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম শাহরিয়ার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল ওই দুটি প্রতিষ্ঠান।

আজ দুপুরে সেখানে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী সাজেদা ব্রিকস ও মদিনা ব্রিকসকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভেকু দিয়ে ইটভাটা দুটির কিলন গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম শাহরিয়ার বলেন, ‘পরিবেশের ক্ষতি করে এবং আইন অমান্য করে কোনোভাবেই ইটভাটা চালানো যাবে না। নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ এ অভিযান চালানো হয়েছে এবং ইটভাটা দুটির কিলন ধ্বংস করে দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category