• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
দাউদকান্দিতে পৃথক অভিযানে পুলিশের জালে ৪ কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) এর উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ তাহসিফের বাবার বক্তব্যে মিললো চাঞ্চল্যকর তথ্য ডিভি লটারি নিয়ে এলো নতুন সিদ্ধান্ত জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড, হানিফের অর্ধেক সম্পত্তি জুলাই যোদ্ধাদের দেওয়ার নির্দেশ একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি

অনলাইন ডেস্ক / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। সবার সহযোগিতায় নির্বাচন ভালো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচন নিয়ে কমিশন সন্তুষ্ট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব জানান, দুপুর পর্যন্ত এ আসনে ৪৮ শতাংশ ভোট পড়েছে। ভোটগ্রহণ শেষে এ হার আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচনটি ১১ দলীয় ঐক্যের জন্য পরীক্ষা—এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, আমরা পাস না করলে কি ব্রিফ করছি? নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট।

নির্বাচন চলাকালে তিনজনকে আটক করার বিষয়ে তিনি বলেন, তারা ভোটার নন। কৌতূহলবশত কেন্দ্রে প্রবেশ করেছিলেন।

এদিকে, অনেক ব্যালটের মুড়িতে ভোটগ্রহণের আগেই কর্মকর্তাদের সিল ও স্বাক্ষর দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category