• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ৩৮৫, শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে গ্রেপ্তার ১ উপকারের প্রতিদান যখন অবহেলা, তখন নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে বড় জবাব, মওদুদ আব্দুল্লাহ শুভ্র যবিপ্রবি ফিল্ম সোসাইটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি সামিউল, সম্পাদক শ্রেয়া হোমিও চিকিৎসক নাসির উদ্দিনের মৃত্যুতে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের গভীর শোক প্রকাশ চন্দ্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা কুমিল্লা জামেয়া দারুল হুদা মাদ্রাসায় সবক অনুষ্ঠান অনুষ্ঠিত সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা মার্কিন রাজনীতিতে মধ্যবর্তী নির্বাচন, ইতিহাস বদলে দেয়ার ইতিহাস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ

কুমিল্লা জামেয়া দারুল হুদা মাদ্রাসায় সবক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ২১ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

কুমিল্লার ঝুমুর ময়নামতি এলাকায় অবস্থিত কুমিল্লা জামেয়া দারুল হুদা মাদ্রাসায় শিক্ষার্থীদের হিফজ বিভাগের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জামেয়া দারুল হুদা কমপ্লেক্সের মহাপরিচালক শায়েখ মোল্লা নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আল হেরা শিক্ষা পরিবারের চেয়ারম্যান ওস্তাজ মাওলানা জাফর আহমদ মজুমদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জামিয়া ইসলামিয়া ফজলুল উলুমের সিনিয়র মুহাদ্দিস মুফতি ইয়াছিন আহমাদ ফারুকী।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন আরিফুর রহমান টুকু, আজাদ কামাল, ফয়েজ আহমেদ মুন্সী, নাজমুল হুদা লিটন, পীরজাদা মোস্তাফিজুর রহমান, মাওলানা বদিউল আলম ভূঁইয়া, মুফতি ইসরাফিল বিন আহমাদ, এম. মাজহারুল ইসলাম, তাহমিদ আহমেদ ও আব্দুল্লাহ আল মুয়াবিয়া প্রমুখ।

অনুষ্ঠানে মাদ্রাসার নাজেরা বিভাগ সম্পন্ন করা শিক্ষার্থীদের পবিত্র কোরআন হিফজের সবক প্রদান করা হয়। সবক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান আলোচক মুফতি ইয়াছিন আহমাদ ফারুকী।

সভাপতির বক্তব্যে শায়েখ মোল্লা নাজিম উদ্দিন বলেন, আরবি, বাংলা ও ইংরেজি শিক্ষার সমন্বয়ে একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে কুমিল্লা জামেয়া দারুল হুদা। এখান থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দেশে অনেক মাদ্রাসা থাকলেও কুমিল্লা জামেয়া দারুল হুদা একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও উচ্চশিক্ষার জন্য উপযুক্ত করে গড়ে তুলতে প্রতিষ্ঠানটিতে একঝাঁক মেধাবী শিক্ষক রয়েছেন। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের এ প্রতিষ্ঠানের সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category