• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ১৩ কুমিল্লায় বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সাজেকে সড়ক অবরোধে আটকে পড়ল চিকিৎসাসেবা, প্রসূতি নারীর মৃত্যু ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ইপিজেড ৩৯ নং ওয়ার্ডের নিউমুরিংয়ে প্রথমবারের মতো উন্মুক্ত দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন আন্তঃ একাডেমি কাপ ফুটবলের উদ্ধোধনী ম্যাচে জিতেছে আইয়ুব এর এ দল ও সোহানের সি দল যবিপ্রবিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই সিদ্ধান্ত কার্যকর

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করব: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ২১ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি দৃঢ় কন্ঠে ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখা হবে।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশ স্বাধীনের পর থেকে যে মহল বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করত…জনগণ তাদের পরাজিত করেছে। আবারও তারা ষড়যন্ত্র নিয়ে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, প্রিয় ভাই ও বোনেরা, যত দিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, তত দিন এই বিপ্লবের র‍্যালি চলমান থাকবে।’

দিবসটি উপলক্ষে বেলা ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির শোভাযাত্রা শুরু হয়।

এতে যোগ দেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। শোভাযাত্রাটি কাকরাইল, হেয়ার রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাকের ওপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

শোভাযাত্রায় প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতারা ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category