• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক / / / ১০৭ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হাতে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় যোগ দেন হাজার হাজার মানুষ।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি জমিয়াতুল ফালাহ থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

এতে অংশ নেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমীর শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, রাসেল আহমদ, সহ সমন্বয়ক তালাত মাহমুদ রাফি প্রমুখ।

এর আগে আদালত ভবন প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীরা কুপিয়ে হত্যা করে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে (৩৫)। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category