• শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ
সিসিপিএ ৫০তম র‌্যাপিড দাবায় ফজলে নুর বাপ্পি চ্যাম্পিয়ন, মালেক রানার্স আপ হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতা রাজু – কারাগারে ৩ আসামি তালাক এর পর ৫ লিটার দুধে গোসল, আলোচনায় পরিমল চন্দ্র দাস কচুয়া থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রেমের বিয়ে, বাবার বাড়িতে নিয়ে শিকলে বেঁধে কিশোরীকে আটকে রাখার অভিযোগ কুমিল্লায় সিএনজি চালকদের সড়ক অবরোধ “জিবি নামক” চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা ডিবি উওর পুলিশের অভিযানে একশ বিশ পিছ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন ইতালিতে ভাই হত্যাকাণ্ড, পরকীয়া ও অর্থ লেনদেনের জেরে পরিকল্পিত খুনের অভিযোগ কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধ করলেন এমপি, শিক্ষার দায়িত্ব নিলেন কিশোরীর নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি

গৌরীপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -২

শিবলি সাদিক খান: / ৯৩ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বোকাইনগর ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে ময়মনসিংহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মৃত চাঁন মিয়ার স্ত্রী আবেদা খাতুন (৫৪) এর বাড়িতে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলো ত্রিশঘর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোকছেদুল (৩২) ও মোঃ আবুল কালাম ফকিরের ছেলে শরীফ (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছারুল হাসান রনি এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদকের একটি বড় চালান আসছে। কৌশলে জাল পেতে রেখেছিলাম। আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো মাদক ব্যবসায়ীরা, আমরা ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছি। বাড়ির মালিক আবেদা আমাদের উপস্থিতি টের পেয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরে তার বসতঘর ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার করেছি।

তিনি আরও জানান, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী মিলে এই অভিযান পরিচালনা করা হয়েছে । মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর নাঈম ও মেজর রোবাইয়াতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর) মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা নেওয়া হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category