• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: অল্পের জন্য রক্ষা

১৫ বছরের সাজা প্রাপ্ত আসামী ৭ বছর পর নাজমুল”সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:- / ১২৮ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

দীর্ঘ ০৭ বছর ধরে পলাতক ১৫ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আন্তঃজেলা মাদক সম্রাট নাজমুল ইসলাম কাজল’কে ১৮৫০ পিস ইয়াবাসহ মোট ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে রাজবাড়ী জেলার সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর।

গতকাল ২৭ জুন ২০২৪ খ্রিঃ তারিখ দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, আন্তঃজেলা মাদক সম্রাট নাজমুল ইসলাম কাজল (৩৯) তার অপরাপর আসামীদের সহযোগিতায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য ঘটনাস্থল রাজবাড়ী জেলার সদর থানাধীন আলাদীপুর বাজার মাজার গেইট এর সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে। অতঃপর উক্ত আভিযানিক দল একই তারিখ দুপুর ০২:১০ মিনিটের সময় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলার পাংশা থানার মামলা নং-১৯, তারিখ-২৪/০৮/২০১৭ইং, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ৯(খ)/২৫, মামলায় ১৫ (পনের) বছরের সশ্রম কারাদন্ড ও ১০,০০০/- টাকা অর্থদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘ ০৭ (সাত) বছর ধরে পলাতক আসামী নাজমুল ইসলাম কাজল (৩৯), পিতা- মৃত নুরুল ইসলাম @ টিয়ালা, সাং-জয়নাবাদ মন্ডল পাড়া, থানা-কুমারখালি, জেলা-কুষ্টিয়াসহ তার অপর দুইজন সহযোগী মাদক ব্যবসায়ী ২। তাওহিদুল ইসলাম রাফিদ (২১), পিতা-মোহাম্মদ মুরাদ, সাং-ছেঁউড়িয়া, মন্ডল পাড়া, থানা-কুমারখালী,জেলা-কুষ্টিয়া, ৩। মোছাঃ বর্ষা খাতুন (১৯), পিতা-মোঃ আব্দুর সাত্তার, সাং-ছেঁউড়িয়া মন্ডল পাড়া,থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে ১৮৫০ (এক হাজার আটশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ-১,০৪০/- (এক হাজার চল্লিশ) টাকা উদ্ধার করা হয়।

ধৃত আসামী নাজমুল ইসলাম কাজল একজন আন্তঃজেলা মাদক কারবারি ও অপরাপর আসামীগন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দেশের সীমান্তবর্তী জেলার বিভিন্ন বর্ডার এলাকা থেকে চোরাই পথে মাদকন্ত্রব্য এনে ফরিদপুর, কুষ্টিয়া, রাজবাড়ী জেলাসহ আশপাশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করত। আসামী কাজলের নামে কুষ্টিয়া জেলার সদর ও রাজবাড়ী জেলার পাংশা ও গোয়ালন্দঘাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ধৃত আসামী কাজলের নামে মাদক মামলায় একটি ১৫ বছরের সাজা ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও আসামী কাজলের নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। বার বার গ্রেফতার হবার পরও সে জামিনে মুক্ত হয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে মাদকব্যাবসা অব্যাহত রেখেছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category