• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

সাংবাদিক মেহেদীকেই লাশ হতে হলো!

সিনিয়র সাংবাদিক সাঈদুর রহমান রিমন // / ১৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আমরা ছাত্র হত্যায় যেমন কষ্ট পাই, তেমনি আইন শৃংখলা বাহিনীর সদস্যের করুণ মৃত্যুও আমাদের বিচলিত করে।

দেশের যে কোনো ধ্বংসযজ্ঞে আমরা মর্মাহত হই। তবে আহাম্মক শ্রেনীর মানুষ মৃত লাশের উপর দাঁড়িয়েও প্রাণ খুলে হাসতে পারে। কোনো বেদনা তাদের তাড়িত করে না।

একের পর এক হত্যাযজ্ঞের কষ্ট যন্ত্রণা থেকেই বলেছিলাম, লাশের দরকার হলে সাংবাদিকদের হত্যা করুন তবু শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।

এ আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যে যাত্রাবাড়ী এলাকায় আমারই ভাতিজা সাংবাদিক হাসান মেহেদীকে গুলি করে লাশ বানালো পুলিশ। হাসান মেহেদী তার অসুস্থ শিশু কন্যাকে হাসপাতাল শয্যায় রেখেই পেশাগত দায়িত্ব পালনের জন্য যাত্রাবাড়ীর সংঘর্ষস্থলে হাজির হয়েছিল।

ফ্লাইওভারের উপরে উঠে নিজের মোবাইল ক্যামেরায় পুলিশি অ্যাকশনের ভিডিও করছিল সে। নিচে নামতেই এক পুলিশ কর্তা হাসান মেহেদীর মোবাইল কেড়ে নিয়েছিল, ভিডিওগুলো ডিলেট করতে চেয়েছিল পাসওয়ার্ড। কিন্তু মেহেদী তা দিতে অস্বীকৃতি জানানোর কয়েক সেকেন্ডের মধ্যেই গুলিবিদ্ধ হতে হয় তাকে, পরিনত হতে হয় লাশে।

এমন তুচ্ছতায় প্রাণ কেড়ে নেয়ার নজিরবিহীন ঘটনা কল্পনা করা যায় না, মেনে নেয়া যায় না…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category