• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

একদিনেই পুঁজিবাজারে মূলধন বাড়লো ১৮ হাজার কোটি

অনলাইন ডেস্ক / / / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

ছাত্র জনতার অভ্যুত্থানের পর দিনই অনেকটা সচল হতে শুরু করেছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। মঙ্গলবার অফিস-আদালতের পাশাপাশি ব্যাংকিং লেনদেনও ছিল স্বাভাবিক। এদিন লেনদেন করতে আসা গ্রাহকদের অনেকেই দাবি জানান, ব্যাংক খাতে লুটপাটের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। এদিকে, একদিনেই দেশের পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে ১৮ হাজার কোটি টাকা।

বড় লাফ সূচকেও।

মতিঝিলের ব্যাংকপাড়া ঘুরে দেখা যায়, গ্রাহকদের বাড়তি চাপ ছিল না। এদিন লেনদেনে কিছুটা ধীর গতি ছিল। তবে গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের পথচলা নিয়ে গ্রাহকরা বলছেন ব্যাংকিং খাতে লুটপাটের সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।

মঙ্গলবার একদিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে প্রায় ২০০ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় সাড়ে ৭শ কোটি টাকা।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, দীর্ঘ মেয়াদে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে কাজ করতে চায় বিএসইসি। এদিন ডিএসইর মতো উত্থানে ছিল অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও। সার্বিক সূচক বেড়েছে ৪৬৭ পয়েন্ট। লেনদেন হয় ৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category