• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ
দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত

মোটরসাইকেলে করে মাদক বহন কালে আট লক্ষ টাকার ২৭৭ বোতল ফেনসিডিলসহ আটক ০৪ জন

নিজস্ব প্রতিবেদক: / ১০৭ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

মোটরসাইকেলে করে মাদক বহন কালে আনুমানিক আট লক্ষাধিক টাকা মূল্য মানের ২৭৭ বোতল ফেনসিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল জব্দ।

গতকাল ২৪ সেপ্টেম্বর ২০২৪ র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাদকদ্রব্যের চালান নিয়ে মোটরসাইকেল যোগে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা মোড় হয়ে রাজধানী ঢাকা’র উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গতকাল ২৪/০৯/২০২৪ সকাল ১১:০০ মিনিটে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তার কিছুক্ষণ পর সকাল ১১:২০ মিনিটে ০২টি মোটরসাইকেল উল্লেখিত র‌্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র‌্যাব সদস্যরা মোটরসাইকেল দুইটি থামিয়ে মোটরসাইকেলে থাকা ০৪ জন আরোহিকে অধিকতর জিজ্ঞাসাবাদ করলে একপর্যায় তারা তাদের কাছে মাদকদ্রব্য আছে বলে স্বীকার করে। অতঃপর উক্ত চেক পোস্টে কর্তব্যরত র‌্যাব সদস্যরা মোটরসাইকেল দুটি তল্লাশি করে এবং মোটরসাইকেলের পাশে ঝুলানো আরোহিদের দেখানো ও বের করে দেওয়া ০২টি ব্যাগের ভিতর হতে আনুমানিক ৮,৩১,০০০/- (আট লক্ষ একত্রিশ হাজার) টাকা মূল্যমানের ২৭৭ (দুইশত সাতাত্তর) বোতল ফেনসিডিলসহ ০৪ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ জালাল উদ্দিন @ জালাল (২৬), পিতা-মোঃ মনিরুল ইসলাম, সাং-জয়রামপুর থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা, ২। মোঃ জীবন ইসলাম সাজ্জাদ (৩০), পিতা-মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, মাতা- সাজেদা বেগম, সাং-পূর্ব বুরদিয়া ০৫ নং ওয়ার্ড, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ, ৩। মোঃ মিন্টু মোল্লা (৩৫), পিতা-মৃত আশরাফ মোল্লা, সাং-শংকরপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর ও ৪। মোঃ আনিসুজ্জামান তুহিন (৩৬), পিতা-মৃত শাহাজাহান বিশ্বাস, সাং-বান্তপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category